শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনাকে ৭০ শতাংশ বেতন ছাড় দিচ্ছে মেসিরা

স্পোর্টস ডেস্ক : [২] মহামারি করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ। কোনো খেলাধুলা না থাকায় ক্লাবগুলোর আয়ও বন্ধ। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, বুরুশিয়া ও বায়ার্ন মিউনিখ ইতোমধ্যে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ফুটবলার ও কর্মকর্তাদের বেতন-ভাতা কমিয়েছে। এ নিয়ে আলোচনা করছিলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও। শুরুতে সমঝোতা না হলেও শেষ পর্যন্ত দু’পক্ষই বেতন কমানোয় সম্মতি দিয়েছে। লিওনেল মেসিরা বেতনে ছাড় দিতে রাজি হয়েছেন।

[৩] কেবল বার্সেলোনার ফুটবল দলই নয়, বাস্কেটবলসহ ক্লাবের সব ধরনের পেশাদার দলের খেলোয়াড়রাই বেতন কাটার প্রস্তাবে রাজি হয়েছেন। ক্লাবের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের পারিশ্রমিক সঠিক সময়ে দেয়া নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৪] সোমবার সন্ধ্যায় নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, চলমান ক্রান্তিকালে বার্সেলোনার সব ধরনের পেশাদার স্কোয়াডের খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের একটি চুক্তি হয়েছে। তাতে তারা বেতন-ভাতা কম নেয়ার ব্যাপারে রাজি হয়েছেন।

[৫] খেলোয়াড়দের বাৎসরিক বেতনের অঙ্কের দিক থেকে বিশ্বের শীর্ষে আছে বার্সেলোনা। বছরে প্রায় ৫০০ মিলিয়ন ইউরো শুধু খেলোয়াড়দের বেতন-ভাতা দিতেই খরচ করে ক্লাবটি।

  • সর্বশেষ