শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিড ডে মিল বন্ধ, ইংল্যান্ডের ৪ লাখ শিশুদের খাবার দিচ্ছেন রাশফোর্ড

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের কারণে বিশ্বের সব দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। শিশুরাও ঘরবন্দী। কিন্তু যে সকল শিশুরা মিড ডে মিল অর্থাৎ শিক্ষার বিনিময়ে খাদ্য নিয়ে বেঁচে থাকে তাদের কি অবস্থা? এটা ভেবে কাঁদছে ইংল্যান্ডের ফুটবলার মার্কাস রাশফোর্ডের মন। তাই তো সুবিধাবঞ্চিত শিশুদের খাবারের ব্যবস্থা করেছেন তিনি।

[৩] শিশুদের খাবার দেয়ার জন্য ১ লাখ ২৪ হাজার ডলার সংগ্রহ করেছে রাশফোর্ডের দাতব্য প্রতিষ্ঠান ফেয়ার শেয়ার। সেখান থেকে ৪ লাখ শিশুকে খাবার দিতে পারবেন তারা।

[৪] নিজের কৈশোরের কথা সবাইকে মনে করিয়ে দিয়ে পরবর্তী প্রজন্মকে শেখার মতো কিছু দিয়ে যাওয়াই তার উদ্দেশ্য। তিনি বলেন, অতীতে আমি শিশুদের জন্য অনেক কিছু করেছি। যখনই শুনলাম স্কুল বন্ধ হয়েছে, মনে হয়েছে কিছু শিশু তো স্কুলে বিনামূল্যে খাবার পেত।

[৫] রাশফোর্ড নিজেও মিড ডে মিল খেয়ে বড় হয়েছেন। ‘আমি যখন স্কুলে বিনামূল্যে খাবার পেতাম সেই সময়টার কথা আমার মনে আছে। আমার মা বাড়িতে আসতে সন্ধ্যা ৬টা বাজত। খাবার পেতে ৮টা বাজত। আমি ভাগ্যবান ছিলাম। এমন অনেক শিশু আছে যারা আরও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায়। তারা বাড়িতে খাবারই পায় না।

  • সর্বশেষ