শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে কোভিড-১৯ এ সংক্রমণের সংখ্যা ৭ লাখ ৮৫ হাজার ৯৪৩ জন, মৃতের সংখ্যা ৩৮ হাজারের কাছাকাছি

শাহনাজ বেগম : [২] জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে, বিশ্বের ২০৪ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৩৭ হাজার ৯১৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯হাজার ৪২৯ জন। সিএনএন, রয়টার্স, দ্য স্টার

[৩] করোনায় ইতালিতে সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৬০ জন এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৯১ জন মানুষ।

[৪] ইতালির সরকার লকডাউনের সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা এক বিবৃতিতে জানান, ভাইরাসের বিস্তার ঠেকাতে কমপক্ষে ইস্টার (১৪ এপ্রিল) অবধি নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর করার পরামর্শ দিয়েছেন এবং সরকার সেদিকেই এগোচ্ছেন।

[৫] যুক্তরাষ্ট্রে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ১৮০ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬৬৯ জন।

[৬] স্পেনে ১ দিনে ৮শ’র বেশি মানুষ মারা গেছেন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭১৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৯৫৬ জন।

[৭] চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন মঙ্গলবার জানিয়েছেন, করোনায় স্থানীয় কেউ আক্রান্ত না হলেও সোমবার ৪৮ জন বিদেশী নাগরিক আক্রান্ত হয়েছেন। এনিয়ে চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১ হাজার ৫২৯ জন এবং মারা গেছেন ৩ হাজার ৩০৫ জন।

[৮] চীনা কর্তৃপক্ষ বিদেশীদের ভাইরাসে আক্রান্ত নিয়ে বেশ উদ্বিগ্ন এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং কোয়ারেন্টিনের প্রটোকল মেনে চলার কঠোর নির্দেশ দিয়েছে। এমনকি আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা কমিয়ে অনেক বিদেশীকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

[৯] যুক্তরাজ্যে এ পর্যন্ত ২২ হাজার ১৪১ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ হাজার ৪০৮ জন। প্রিন্স চার্লসের শরীরে করোনার সীমিত লক্ষণ দেখা দিলেও এখন সুস্থ্য আছেন এবং কোয়ারেন্টিন মুক্ত বলে রাজপ্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়েছে।

  • সর্বশেষ