শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম প্রতিনিধি : [২] চট্টগ্রামে মোছাম্মদ সারমিন আক্তার (২৭) ও তার দেড় বছরের শিশু কন্যা তাছলিমার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] বোয়ালখালী উপজেলার হাজিরহাট মাহবুব আলমের বিল্ডিং এর দ্বিতীয় তলার বাসা থেকে সোমবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে থানা পুলিশ মা-মেয়ের লাশ দুটি উদ্ধার করে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তাৎক্ষনিক জানা যায়নি।

[৪] নিহতরা উপজেলার পৌরভাধীন পশ্চিম গোমদন্ডি এলাকার মোহাম্মদ সেলিম প্রকাশ টেম্পো সেলিমের দ্বিতীয় স্ত্রী ও কন্যা।

[৫] খবর পেয়ে বোয়ালখালী থানার ওসি মো.আব্দুল করিম সহ পুলিশ টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এবং দুজনের মরদেহ উদ্ধার মর্গে প্রেরণ করেছেন।

[৬] বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, মা ও শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলে জানা যাবে।

[৭] ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ হত্যাকান্ড ঘটতে পারে।

[৮] আমাদের বোয়ালখালী প্রতিনিধি তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং শারমিনের স্বামী মোহাম্মদ সেলিমকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়