শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালিতে তীব্র চিকিৎসক সংকট, করোনা সংক্রমিতদের চিকিৎসায় ডাক পড়ছে অবসরপ্রাপ্তদের

সিরাজুল ইসলাম: [২] রোববার পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ হাজার ৭৭৯ জনে দাঁড়িয়েছে। একদিনে সংক্রমিত হয়েছে ৫ হাজার ২১৭ জন। এ নিয়ে সংক্রমিত হয়েছে ৯৭ হাজার ৬৮৯ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩০ জন। প্রায় ৪ হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক। বিবিসি, আলজাজিরা, গার্ডিয়ান

[৩] ম্যারিও কাভাজা (৬৭) অবসরপ্রাপ্ত চিকিৎসক। তাকে ডেকে পাঠিয়েছেন তার সাবেক বস। ইতালিজুড়ে তার মতো ডাক্তারদের কাজে লাগানো হচ্ছে। ওয়াশিংটন পোস্ট

[৪] ইতালিতে অবসরপ্রাপ্ত নার্স, কোন পরিচিত হাসপাতাল কিংবা ক্লিনিকে কাজ করেছেন- এমন লোকদেরও কাজে লাগানো হচ্ছে। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া মেডিকেল শিক্ষার্থীদেরও মাঠে নামানো হয়েছে।

[৫] ৬ হাজার ৩০০ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। কমপক্ষে ৫০ জন ডাক্তার মারা গেছে। তাদের তিনজন অবসরপ্রাপ্ত কিংবা অবসর নেওয়ার পথে ছিলেন বলে জানিয়েছে ইতালির ডাক্তারদের সংগঠন।

[৬] মৃত ডাক্তারদের বয়স ৬০ থেকে ৭৩ বছরের মধ্যে। কাজে যোগ দেওয়া ডাক্তারদের বয়স ৬০ থেকে ৭০ বছর। দেশটিতে পিপিই সংকট রয়েছে।

[৭] অর্ধঅবসরে যাওয়া ডাক্তার ভান্নি বরগি বলেন, জাতীয় স্বাস্থ্য সেবা রসাতলে গেছে। অবসরে যাওয়া বেশিরভাগ ডাক্তাররা এখন সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে কাজ করছেন। তাদের একজন মাওরো মিগলিওরিনি। তিনি একটি শহরের মেয়র। তিনি বলেন, জরুরি প্রয়োজনে তিনি কাজে ফিরতে চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়