শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লামায় চুরি যাওয়া সোলার প্যানেলসহ দুই যুবক আটক

নুরুল করিম, লামা প্রতিনিধি : [২] অবশেষে বান্দরবানের লামা উপজেলায় সোলার স্ট্রীট লাইটের প্যানেল চুরির ঘটনায় প্যানেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে পৌরসভা এলাকার নয়াপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

[৩] আটকরা হলো- উপজেলার কাছাকাছি চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলের মো. নাছিম ও আবদুল হাফেজের ছেলে মো. আরাফাত হোসেন।

[৪] সূত্র জানায়, গত শনিবার দিনগত গভীর রাতে লামা পৌরসভা এলাকার নয়াপাড়াস্থ হাইস্কুলের পিঁছনে স্থাপিত একটি সোলার স্ট্রীট লাইটের প্যানেল চুরি হয়। খবর পেয়ে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। কেউ যদি প্যানেল চুরির ঘটনায় জড়িতদের ধরে দিতে পারেন, তাহলে ১০ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষনাও দেন পৌরসভা মেয়র। অবশেষে চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. খালেদের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা নয়াপাড়ায় অভিযান চালিয়ে দুই যুবককে চুরি যাওয়া প্যানেলসহ আটক করেন।

[৫] চুরি যাওয়া প্যানেলসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ