শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় ইভটিজিং এ ভাতিজার বাধা প্রতিপক্ষের হামলায় চাচা নিহত, আটক ১

মাহফুজ নান্টু  , কুমিল্লা প্রতিনিধি : [২] জেলার নগরীর ১৬ নং ওয়ার্ডের সংরাইশে নারীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় আবদুল মতিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে সোমবার সকাল ৯:২০মি. তার মৃত্যু হয়। নিহত আবদুল মতিন ওই এলাকার মৃত মনা মিয়ার ছেলে।

[৩] তিনি কুমিল্লার চকবাজারে চালের আড়তের ব্যবসায়ী ছিলেন। এর আগে ২৯ মার্চ রবিবার সন্ধ্যায় নগরীর সংরাইশ শিশু উদ্যান এলাকায় ইভটিজিং সংক্রান্ত বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় মতিনের ছেলে ও ভাতিজা এবং ইভটিজারের বন্ধুসহ দুইপক্ষের ৪/৫ ব্যক্তি আহত হয়েছে।

[৪] স্থানীয় বাসিন্দারা জানান, আল আমিন নামে এক ব্যক্তির নেতৃত্বে এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সে (আলামিন) সংরাইশ এলাকার ইদু মিয়ার ছেলে।

[৫] প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গিয়েছে নিশ্চিত করেছে পুলিশ। কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, হামলার পর আহত অবস্থায় আবদুল মতিনকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে সকালে তার মৃত্যু হয়। লাশ বর্তমানে ঢাকায় আছে। হামলা ও সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হৃদয় (২৫) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। হামলার শিকার ব্যক্তিদের অভিযোগ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও থানায় কোন অভিযোগ হয়নি।

[৬] কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল জানান, নারী সংক্রান্ত বিষয়ে প্রথমে নিহত মতিনের ভাতিজা অভিযুক্ত আলামিনের বন্ধুকে বাধা দেয়। বাধা দেওয়া ঘটনার সূত্র ধরে আলামিন ও তার সহযোগিরা মতিনের বাড়িতে হামলা ও মারধর করে। হামলায় মতিন, তার ছেলে এবং ভাতিজা আহত হয়। গুরুতর অবস্থায় গতরাতে মতিনকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ