শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে খাবারের দোকান খোলা রাখা যাবে, নিতে হবে শুধু পার্সেল

চট্টগ্রাম প্রতিদিন প্রতিবেদন : চট্টগ্রাম নগরীতে এখন থেকে রেস্টুরেন্ট খোলা রাখা যাবে। তবে রেস্টুরেন্টে আড্ডা দেওয়া যাবে না। রোববার (২৯ মার্চ) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার (সিএমপি) মাহাবুবর রহমান নগরীর ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) এই নির্দেশ দিয়েছেন।

সিএমপির নির্দেশনা অনুসারে, রেস্টুরেন্ট বা খাবারের দোকান খোলা রাখলেও ভেতরে আড্ডা তো নয়ই, এমনকি খাবারও সেখানে খাওয়া যাবে না। শুধু খাবার সংগ্রহ করে বাসায় পার্সেল নেওয়া যাবে। খাবার সংগ্রহের সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে। এক্ষেত্রে মানতে হবে সামাজিক দূরত্ব। অন্যদিকে রেস্টুরেন্টগুলোকে কড়াকড়িভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। খাবার তৈরি থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলতে হবে। এছাড়া প্রতিটি খাবারের দোকানের প্রবেশপথে হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

সিএমপি কমিশনারের এসব নির্দেশনা তদারকি করবেন নগরীর ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে চট্টগ্রামের হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রয়েছে।

  • সর্বশেষ