শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বাংলাদেশের প্রথম ভেন্টিলেটরের নাম দেয়া হয়েছে স্পন্দন

শিমুল মাহমুদ: [২] সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশে প্রথম ভেন্টিলেটর বা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস মেশিন তৈরি করলেন কার্ডিওলজী এফসিপিএস ট্রেইনি ডা. কাজী স্বাক্ষর এবং ইঞ্জিনিয়ার বায়েজীদ শুভ। এনাদের তৈরিকৃত ভেন্টিলেটর দিয়ে টাইডাল ভলিউম, আইই রেশিও পিক ফ্লো, আপনিয়া, প্রেসার, রেসপিরেটরী রেট, ব্রেথ সেন্সর (tidal volume , IE ratio , peak flow , apnea , pressure , respiratory rate, breath sensor) সবই নিখুঁতভাবে করা যায় ।

[৩] এই ডিভাইসটি বানাতে তাদেরকে প্রত্যক্ষ ভাবে সহোযোগিতা করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এ এফ কিংশুক এবং আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তাজবিরুল হাসান কাব্য।

[৪] এছাড়া পরামর্শ ও সার্বিক সহযোগিতা করেছেন ডা. আসিফ উর রহমান (আইসিইউ রেজিস্টার, অ্যাপোলা হাসপাতাল), এম তোফাজ্জল আলি, কাজী মনসুর উল হক, ফাহিম আহমেদ, আকিফ মুন্তাসির, সোহেল রানা।

[৫] করোনা মোকাবেলায় ডা. স্বাক্ষর এবং ইঞ্জিনিয়ার বায়েজিদ এর আবিষ্কার মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে অসাধারণ ভূমিকা রাখবে বলে আশাবাদী চিকিৎসকরা। সূত্র : কালের কণ্ঠ অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়