শিরোনাম
◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিছু লোক বাদুড় খায় আর ফল ভুগি আমরা

আব্দুল্লাহ মামুন: [২] করোনা সংক্রমণের জন্য চীনকে দায়ী করলেন বলিউড তারকা ইমরান হাশমি। তিনি টুইটে লিখেছেন, হাজার মাইল দূরে থাকা কিছু মানুষের চমকপ্রদ খাদ্যাভাসের অভিজ্ঞতা আছে। যেমন বাদুড় খাওয়া! আর তাদের জন্য ভুগছি আমরা।

[৩] সেই টুইটে হাসমিকে সমর্থন করে প্রত্যুত্তর দিয়েছেন অনেকেই। এদিকে হু সতর্ক করে বলেছে, করোনা সংক্রমণ রোধে লকডাউনের আশ্রয় নেওয়া একমাত্র পন্থা নয়।

[৪] ইতিমধ্যে চীন ও ইতালি ছেড়ে করোনার ভরকেন্দ্র ক্রমে সরছে স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে। পৃথিবীর বিভিন্ন দেশে চলছে লকডাউন। গৃহবন্দি মানুষ।

[৫] এখন বলিউডের সব প্রোডাকশন বন্ধ, তাই ঘরেই সময় কাটাচ্ছেন তারকারা। নিজেদের মতো করে মানুষকে সচেতন করে ভিডিও বার্তা পাঠাচ্ছেন তারা। বিরাট কোহলি-অনুশকা শর্মা ঘরে থাকতে পরামর্শ দিয়েছেন।অবসরে বাসন মেজে সময় কাটাচ্ছেন ক্যাটরিনা কাইফ। এমন ভিডিও ভাইরাল হয়েছে।

  • সর্বশেষ