শিরোনাম
◈ অর্থবছরের প্রথম চার মাসে দেশে রেমিট্যান্স এলো ১১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার ◈ রাজধানীতে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ স্নাইপার থেকে রকেট লঞ্চার : পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীর হাতে ভয়ংকর অস্ত্র ◈ যুদ্ধের ধাক্কায় পাঁচ গুণ বেড়েছে তেল পরিবহন ব্যয়, অস্থির জ্বালানি বাজার ◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটার মোসাদ্দেক ২০০ পরিবারে খাবার দিলেন

নিজস্ব প্রতিবেদক : [২] বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশেও ঢুকে পাঁচ জনের জীবন নিয়েছে। আক্রান্ত আছে আরও ৪৮ জন। এমতাবস্থায় দেশের মানুষকে নিরাপদে রাখতে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে সরকার।

[৩] ফলে বিপাকে পড়েছে নিম্ম আয়ের মানুষ। দিন আনা দিন খাওয়া মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

[৫] গতকাল ময়মনসিংহে প্রায় ২০০ পরিবারের এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করেছেন তিনি। একই সঙ্গে একটি ভিডিও বার্তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এই ক্রিকেটার।

[৬] অবশ্য শুধু মোসাদ্দেক নন, করোনা পরিস্থিতি মোকাবিলায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আরো অনেকেই। দুই দিন আগেই মাশরাফি এবং তামিমের আহ্বানে সাড়া দিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা ৩০ লাখ ১৫ হাজার টাকার তহবিল গঠন করেন।

  • সর্বশেষ