শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এ মুহুর্তে মানুষের প্রাণ বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন পিপিই, জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক

মহসীন কবির : [১] বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, একা কোনো দেশের পক্ষেই কোভিড-19 মোকাবিলা করা সম্ভব না। এর জন্য সব দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে এসব কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়াসাস। চ্যানেল২৪

[২] বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জানান, সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৬৪ জন। গত ২৪ ঘণ্টায় এখানে সংযোজিত হয়েছে ৪৬ হাজার ৪৮৪ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৭ হাজারের বেশি। ইতালিতে একদিনে সর্বোচ্চ ৯১৯ জন মারা গেছে। স্পেনে ২৪ ঘন্টায় মারা গেছে ৭৬৯ জন।

[৩] টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়াসাস বলেন, মনে রাখতে হবে সারাবিশ্বে এক লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। এ মুহুর্তে মানুষের প্রাণ বাঁচাতে যে জিনিস্টি সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট)। সবচেয়ে বেশি প্রয়োজন এমন ৭৪টি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে পিপিই পাঠিয়েছে। আরও ৬০টি দেশে পিপিই পাঠানোর প্রস্তুতি চলছে। কিন্তু আরও পিপিই প্রয়োজন। শনী দেশগুলোর মতো নিম্ন ও মধ্য আয়ের দেশের স্বাস্থ্যকর্মীরা সুরক্ষার দাবিদার।

  • সর্বশেষ