শিরোনাম
◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত! ◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পণ্যের দাম বেশি রাখলে, ফোন করলেই ব্যবস্থা নিচ্ছে ভোক্তা অধিদপ্তর

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাসের সংক্রোমণ রোধে সরকার বৃহস্পতিবার থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে। সেই সঙ্গে নিত্যপণের দোকান ছাড়া অন্য সব দোকান ও মার্কেটও বন্ধ ঘোষণা দেয়া হয়েছে। মানুষজন একান্ত প্রয়োজন ছাড়া বাহির হচ্ছে। ফলে রাজধানীর বাজারগুলোতে কমেছে ক্রেতা উপস্থিতি।

[৩] অন্যদিকে ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম যাতে বেশি রাখতে না পারে সেজন্য ছুটির দিনগুলোতেও বিশেষ অভিযান পরিচালনা করছে বাণিজ্য মন্ত্রণালয়।

[৪] জানা যায়, বাজারের প্রচলিত মূল্যের চেয়ে কোনো পণ্যে বেশি দাম রাখলে সেটা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জানালেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনভাবে জানানোর ব্যবস্থা রয়েছে। মোবাইল, ফেসবুকে ম্যাসেসে ও লিখিতভাবে যে কেউ এ অভিযোগ করতে পারবে।

[৫] জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুল জব্বার মন্ডল জানান, আতঙ্কিত হয়ে বাড়তি কেনাকাটার সুযোগে ব্যবসায়ীরা পণ্যে দাম বাড়িয়েছিলো। তবে এখন সেটা অনেক কমে গেছে। এর পরেও আমার নিয়মিত অভিযান পরিচালনা করছি।

[৬] আবদুল জব্বার মন্ডল জানান, কোনো ব্যবসায়ীরা যাতে কোনো পণ্যে বেশি দাম রাখতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কারো কাছে পণ্যের দাম বেশি রাখলে আমাদের হটলাইন ১৬১২১ যোগাযোগ করলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতেছি।

[৭] তিনি জানান, ভোক্তা অধিদপ্তরে কেউ লেখিত অভিযোগ করলে সেই অভিযোগের প্রেক্ষিতে জরিমানা হলে অভিযোগকারি জরিমানার ২৫ শতংশ দিয়ে দেয়া হয়। আর এটাই নিয়েম। আর কেউ মোবাইল বা ম্যাসেসের মাধ্যমে অভিযোগ করলে অভিযোগকারি জরিমানার কোনো টাকা পাবে না।

  • সর্বশেষ