শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মানুষকে বেধড়ক মারপিট ও বেইজ্জতি, কলকাতায় ১২ পুলিশ ক্লোজ

সালেহ্ বিপ্লব : [২] করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে এই লকডাউনের সময় কলকাতায় কোথাও কোনরকম জমায়েত হলেই পুলিশ তাদের হটিয়ে দিয়েছে। এসময় পুলিশ মারমুখী ও নির্দয় ছিলো, দেখা গেছে প্রকাশিত ভিডিওতে।  এনডিটিভি, টেলিগ্রাফ ইন্ডিয়া, ডেইলি পাইওনিয়ার, নিউজইন্ডিয়া

[৩] এই প্রেক্ষাপটে ও করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল সংবাদ সম্মেলন করেছেন রাজ্য সরকারের প্রশাসনিক ভবন নবান্নে।

[৪] তিনি বলেন, আমরা পুলিশের অতিসক্রিয়তার ১২টি অভিযোগ পেয়েছি। পুলিশকর্মীদের ক্লোজ করেছি, যাতে মানুষের ওপর কোনও অত্যাচার না হয়।

[৫] তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কলকাতার সব কর্মকর্তাদের বলেন, মানবিকভাবে পরিস্থিতির মোকাবেলা করুন। একদিকে আপনারা দেখবেন, মানুষ যাতে লকডাউন মেনে চলেন। অন্যদিকে, যদি কারও সমস্যা হয়, সেটা আমাদের মানবিকভাবে দেখতে হবে। মানুষ যেন প্রয়োজনে ওষুধ কিনতে পারেন, সেদিকে লক্ষ্য রাখতে হবে।'

[৬] মুখ্যমন্ত্রীর নির্দেশ, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বা ওষুধের গাড়ি আটকাবেন না।

 

  • সর্বশেষ