শিরোনাম
◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিকশাচালক বললেন স্যার বের হইনি, ওসি বললেন বাজার নিয়ে এসেছি

ডেস্ক রিপোর্ট :[২] করোনাভাইরাস প্রতিরোধে সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছে। ইতোমধ্যে চারদিন কঠিন এ পরিস্থিতি মোকাবিলায় সব থেকে বেশি দিশেহারা হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষগুলোর। এসব মানুষের খাদ্য সংকট দেখা দেয়ায় তাদের বাড়িতে বাজার পৌঁছে দিয়েছে বাউফল থানা পুলিশের ওসি। খাবারের তালিকায় ১০ দিনের চাল, আলু, মুসুরের ডাল, পেঁয়াজ ও সয়াবিন তৈল রয়েছে।

[৩] দাশপাড়া ইউনিয়নের ৬০ ঊর্ধ্ব রিকশাচালক লাল মিয়া হাওলাদার বলেন, আমার পরিবারে বিবিমহ (বৌ) সদস্য ৬ জন। আমি যা আয় করি তা দিয়ে আমার সংসার চলে। স্যার (ওসি) বাইরে বের হতে নিষেধ করেছে। বাইরে বের হলে আমরা নাকি মারা যামু। তাই আজ চারদিন হলো রিকশা নিয়ে রাস্তায় বের হতে পারি নাই। পরিবারে আমিই একমাত্র উপার্জনক্ষম। বাসায় যা খাবার আছিল সব শেষ হয়ে গেছে বাবা। বাচ্চাগুলোরে যে কি খাওয়ামু কইতে পারি নাই।

[৪]তিনি আরও বলেন, নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলছি, আল্লাহ রিজিকের মালিক তুমি। তুমি ব্যবস্থা করে দাও। এরমধ্যে (২৭ মার্চ) শুক্রবার সন্ধ্যায় স্যার বাসায় আসছে। আমি ভয়ে বাইরে বের হয়ে বলি স্যার (ওসি) আমি এই কয়দিন রিকশা চালাই নাই। এরমধ্যে স্যার (ওসি) হাসি দিয়ে বলে, তোমার জন্য বাজার নিয়ে এসেছি। সাথে সাথে আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি মহান, তুমি আমার দোয়া কবুল করছো। আল্লাহর কাছে দোয়া করি স্যার (ওসি) হাজার বছর বেঁচে থাকুক।

[৫] দাশপাড়া ৪নং ওয়ার্ডের শারীরিক প্রতিবন্ধী রিকশাচালক মো. ফিরোজ আলম (৩৮) বলেন, আমরা দিন আনি দিন খাই। চারদিন পর্যন্ত আয় বন্ধ। বাসায় খাবারও শেষ। স্যারের (ওসি) নির্দেশে গাড়ি (রিকশা) বন্ধ রাখছি, তিনি আজ সকালে বাসায় বাজার নিয়ে হাজির। স্যার (ওসি) এ বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে। আজ গোপনে গাড়ি (রিকশা) চালালে মার খাইতে হতো।

[৬]বাউফল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের নির্দেশনায় প্রকৃত অসহায়, রিকশাচালক, প্রতিবন্ধী ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বাড়িতে গিয়ে ১০ দিনের চাল, আলু, মুসুরের ডাল, পেঁয়াজ, সয়াবিন তৈল পৌঁছে দিয়েছি। এ ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যাতে তারা ঘর থেকে বের না হয়। তাদের অনুরোধ করেছি যাতে তারা সচেতন হন। তারা সচেতন হলে এই দুর্যোগ আমরা মোকাবিলা করতে পারবো ইনশাল্লাহ। সূত্র- জাগোনিউজ

  • সর্বশেষ