শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃদ্ধদের কান ধরানো ম্যাজিস্ট্রেটকে ওয়েবসাইট হ্যাক করে বার্তা দিলো টিম ডোনজ হ্যাকারগ্রুপ

ডেস্ক রিপোর্ট : [২] মাস্ক না পরায় ৩ বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে শাস্তি দেয়া ও নিজের মোবাইল ক্যামেরায় সেই ছবি তোলার সমালোচনায় সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রত্যেকের সমালোচনার কেন্দ্রবিন্দু যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান। এবার ঘটলো আরেক ঘটনা। যশোর জেলার সরকারি ওয়েবসাইটে মনিরামপুরের ট্যাবে সমালোচিত সাইয়েমা হাসানের কান ধরার দৃশ্য এঁটে দিয়েছে হ্যাকাররা। এ ট্যাবে ঢুকলে আগে মনিরামপুরের তথ্যের সাথে বিভিন্ন আকর্ষণীয় স্থানগুলোর ছবি দেখা যেত।প্রিয়ডটকম,পিপিবিডিনিউজ,জাগোনিউজ

[৩] তবে গতকাল রাত থেকে সাইয়েমা হাসানের সেই ছবিটি দেখা যাচ্ছে। টিম ডোনজ নামে একটি হ্যাকারগ্রুপ এ পেইজটি হ্যাক করার দাবি করে। সঙ্গে জুড়ে দেয়া হয়েছে একটি বার্তা। বার্তায় হ্যাকাররা লিখেছে,তর্কের খাতিরে মেনেই নিলাম, তিনি চাল ডাল কিনতে না, কাজ করতেই এসেছিলেন। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার করে বাবার বয়সী একজন মুরুব্বিকে কানে ধরিয়ে সেই ছবি এভাবে ছড়িয়ে দিতে পারেন না। অন্তত সাইবার ক্রাইম আইন আপনাকে সেই ক্ষমতা দেয়নি। এসব ভণ্ডামি বাদ দেন। আপনি সরকারি বেতন নেন রাষ্ট্রের নির্দেশে কিংবা সরকারের নির্দেশ পালনের জন্য। ফেসবুকে পোস্ট দিয়ে বাবার বয়সী মুরুব্বিকে হেনস্তার জন্য নয়।

[৪]এর আগে শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একইসঙ্গে ৩বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার ছবি মোবাইলে ধারণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় সূত্র জানায়, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।


[৫] বিকেল সাড়ে ৫টার দিকে চিনাটোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন দুই বৃদ্ধ। এরমধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন, অপরজন রাস্তার পাশে বসে কাঁচা তরকারি বিক্রি করছিলেন। এ সময় তাদের মুখে মাস্ক না থাকায় পুলিশ ওই দুই বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে শাস্তি হিসেবে তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েমা হাসান। একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মোবাইল ফোনে কান ধরে দাঁড়িয়ে থাকার দৃশ্য ধারণ করেন। পরবর্তীতে আরেক ভ্যানচালককেও একইভাবে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ব্যাপারে কথা বলার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসানের ফোনে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া গেছে। তবে এর আগে বিষয়টি স্বীকার করে গণমাধ্যমকে তিনি বলেছেন, এ ঘটনায় তিনি বিব্রত। ভুল হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী তিনি। সম্পাদনা : মাজহারুল ইসলাম
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়