শিরোনাম
◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে প্রি-পেইড মিটারের ১০০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স নেয়া যাবে

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি: [২] করোনাভাইরাসের সংক্রমণ রোধে শহরের সব কিছু বন্ধ থাকায় চট্টগ্রামে গ্যাসের প্রি-পেইড মিটারের ইমার্জেন্সি ব্যালেন্স বাড়িয়ে এক হাজার টাকা করেছে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।

[৩] যদি কোনও গ্রাহক মিটার রিচার্জ করতে না পারেন, তারা এক হাজার টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার করতে পারবেন বলে জানা গেছে। এদিকে ঢাকায় অবশ্য গ্রাহকদের ইমার্জেন্সি ব্যালেন্স বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে।

[৪] করোনাভাইরাসের প্রভাবে বিভিন্ন সেবা বন্ধ থাকায় অনেক গ্রাহক রিচার্জ করতে না পেরে বিপদে পড়তে পারেন। এ অবস্থায় গ্রাহকের সুবিধার জন্য ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। সম্পাদনা: আরিফ হোসেন

  • সর্বশেষ