শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের শ্রমজীবী মানুষের মধ্যে নিজ রেস্টুরেন্টের খাবার বিনামূল্যে দিচ্ছেন আলিম দার

স্পোর্টস ডেস্ক : [২] বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ছোবল পড়েছে এশিয়ার দেশ পাকিস্তানেও। পুরো বিশ্ব হঠাৎ করে থমকে যাওয়ায় বিপদে পড়েছেন শ্রমজীবী মানুষরা। পাকিস্তানেও বেশি বিপদে পড়েছেন শ্রমজীবীরা। এমন অবস্থায় বিত্তশালীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ব্যক্তিগতভাবে শহীদ আফ্রিদির পর এবার সেই তালিকায় যুক্ত হলেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার আলিম দার।

[৩] লাহোরে রেস্টুরেন্টের ব্যবসা আছে আলিম দারের। সেই রেস্টুরেন্টে কর্মহীন মানুষ বিশেষ করে দরিদ্রদের বিনামূল্যে খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আলিম দার বলেন, আসলেই এটা খুব চ্যালেঞ্জিং একটা সময়, বিশেষ করে সমাজের গরীবদের জন্য। কর্মহীন এবং অভাবী মানুষদের জন্য আমাদের রেস্টুরেন্টের বাইরে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বিনামূল্যে খাবার বিতরণ করছি।

[৪] দুর্যোগময় সময়ে সকলের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সংকটময় মুহূর্তে আমাদের সবারই এগিয়ে আসা উচিত। যার যতটুকু সম্ভব সাহায্য করা উচিত। সম্মিলিত চেষ্টায় আমরা করোনাভাইরাস এবং এই বিপর্যয়ের মোকাবেলা করতে পারব।

[৫] ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী পাকিস্তানে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৫ জন। আর ইতোমধ্যে মারা গেছেন ৯জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়