শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা সব উল্টেপাল্টে দেবে

ফারুক ওয়াসিফ : ঢাকায় কোনো আশ্রয় নেই। একটা ভিত্তির উপর দাঁড়িয়ে তো মহামারী মোকাবিলা করা লাগে। সেটা নেই এখনো। কিন্তু মানুষ প্রস্তুত হচ্ছে। সেই প্রস্তুতির আগের ছোটাছুটি, অস্থিরতা, ভয় এখনকার আচরণে ফুটে উঠছে। পরের পর্যায়ে ছোট ছোট সমাজ জেগে উঠবে। এলাকা হয়তো হবে সেই সমাজের ভিত্তি। করোনা মোকাবেলা তখন শুরু হবে, যখন বকনেওয়ালাদের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। আগার হাল যেদিকে পাছার হাল সেদিকে একটা কথা আছে। মানুষ বিশৃঙ্খল কারণ রাষ্ট্র বিশৃঙ্খল ও অসার। সেজন্য রাজধানী থেকে মানুষের পালানো বোঝায়, সেটা শুরু হয়েছে। ক্ষমতার কেন্দ্রে নিরাপত্তা নেই।
এখানে মানুষগুলোর করোনার বিরুদ্ধে লড়তে হবে একা একা, সাহায্যের কাউকে এখনো দেখা যায়নি। এই অবস্থায় মানুষ অন্য মানুষের সহায়, মহব্বত আর সৃষ্টিকর্তার আশ্রয় চায়। সেজন্য নিজের কমিউনিটিতে ফিরতে চায়। সেখানে অন্তত একা একা মরবে না। চিকিৎসা তো এখানেও নেই, সেখানেও নেই। অন্তত পরিবার, সমাজ আছে, তারা ফেলে দেবে না। সেজন্য তারা বাড়ি যায় পালায়। ঘুরে দাঁড়ার আগে। করোনা সব উল্টেপাল্টে দেবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়