শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে ছাত্র ইউনিয়ন, নির্মূল না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে

শিমুল মাহমুদ : [২] সংগঠনের সাধারণ সম্পাদক অনীক রায় বলেন, গত ১৭ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে । এরইমধ্যে ৫০ মিলিলিটারের ১০ হাজারের বেশি হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন। বিলি করেছেন রাজধানীসহ ১৭ জেলায়।

[৩] তিনি বলেন, ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি, রসায়ন ও প্রাণ রসায়ন বিভাগের শিক্ষার্থীদের ২৫ জনের একটি দল এসব হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন।

[৪] ছাত্র ইউনিয়ন সীমিত সামর্থ্য নিয়ে কাজটি শুরু করে। প্রথম লক্ষ্য ছিলো, শ্রমজীবী মানুষ ও সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে স্যানিটাইজার বিতরণ করা। অনুদান পাওয়ার পর থেকে আমাদের এ কাজের পরিধি বড় হতে থাকে। এখন আমরা বিতরণের ক্ষেত্র বাড়িয়েছি।

[৫] অর্থায়ন প্রসঙ্গে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সহায়তা দেয়া হচ্ছে।

[৬] গতকাল আমাদের নতুন সময় পত্রিকা অফিসে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সম্পাদনা : রাজীব রায়হান

  • সর্বশেষ