শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহ মেডিক্যালে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব হচ্ছে

আল আমীন :[২] আইইডিসিআরের তত্ত্বাবধানে এই ল্যাব পরিচালিত হবে। আগামী দু তিন দিনের মধ্যে ল্যাবের জন্য মেশিনপত্র ও কিট সরবরাহ করবে আইইডিসিআর।

[৩] ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জণ দেবনাথ এই তথ্য জানান। তিনি বলেছেন, পিসিআর ল্যাবের জন্য কলেজের মাইক্রোবায়োলজি বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। আইইডিসিআর কর্তৃপক্ষ এসে সরাসরি মেশিনপত্র স্থাপন করার পাশাপাশি সেফটি কেবিন নির্মাণ করবেন।

[৪] তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার ল্যাব পরিচালনার জন্য ইতোমধ্যে চিকিৎসক ও মেডিক্যাল টেকনোলজিস্টসহ সাপোর্টিং কর্মচারীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

[৫] সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ বিভাগীয় শহর জনসংখ্যার দিকেও এগিয়ে রয়েছে। করোনাভাইরাস শনাক্তের জন্য পরীক্ষার ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েছে। এটি জনসাধারণের জন্য স্বস্তির খবর।

[৬] তিনি আরও জানান, জেলায় এখন পর্যন্ত বিদেশ ফেরত কেউ করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি। আতঙ্কিত না হয়ে তিনি সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ