শিরোনাম
◈ টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, প্রশাসনের মাইকিং ◈ অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, প্রস্তুতি শুরু করেছে ইসি ◈ ভ্যান্সের ‘একমাত্র মিত্র’ মন্তব্যে নেতানিয়াহু: ভারতের মতো আরও বন্ধু রয়েছে আমাদের ◈ অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা ◈ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট ◈ 'খেলা শেষ, খোদা হাফেজ': কী ইঙ্গিত করে লিখলেন মাহফুজ আলম ◈ বরিশালের আলোচিত নির্যাতনকাণ্ড: লিটুর পাশে ছিলেন যুবদলের পদধারী নেতা, ভাইরাল ভিডিওতে নতুন তথ্য ◈ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের ◈ ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গললেও চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করছে বাংলাদেশ ◈ ১১ জুলাইয়ের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে ডেলিভারি রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে সেনা কর্মকর্তার মতবিনিময়, নামছে ৩৫ সদস্যের টিম

হৃদয় ইসলাম, মৌলভীবাজার প্রতিনিধি: [২] মৌলভীবাজারের কমলগঞ্জে করোনো ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিভিল প্রশাসনকে সহযোগিতার লক্ষ্যে কর্মপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় করেছেন ক্যাপ্টেন রেদোয়ান আহমদ।

[৩] বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া।

[৪] মতবিনিময় সভায় করোনো ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব তৈরিতে সাধারণ মানুষকে বিনা কারণে ঘর থেকে বের হওয়া রোধ ও বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে এক যোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার থেকেই সেনাবাহিনীর ৩৫ সদস্যের একটি টিম কমলগঞ্জ উপজেলায় নিয়োজিত থাকবেন। শুক্রবার থেকে প্রতিদিন সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করবেন।

[৫] বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক জানান, কমলগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ অধিকতর ফলপ্রসূ করতে সিভিল প্রশাসনকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ৩৫ সদস্যের একটি দল বৃহস্পতিবার তাদের কার্যক্রম শুরু করে।

[৬] এর আগে তারা তাদের কর্মপরিকল্পনা ঠিক করতে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি আরো বলেন, অহেতুক জনগণ যেনো বাইরে না আসেন। নিজ ঘরে আবদ্ধ থেকে করোনা সংক্রমন প্রতিরোধে সরকারকে সহযোগিতা করবেন। অন্যথায় কঠোর ভাবে আইন প্রয়োগ করা হবে।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়