শিরোনাম
◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা ◈ গোল্ডেন ভিসায় সম্পদের পাহাড়, দুবাই যেতে প্রস্তুত দুদকের বিশেষ টিম ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে তিতাসের জরুরি ব্যালেন্স করা হয়েছে ২ হাজার টাকা

শাহীন চৌধুরী: [২] দেশের বর্তমান পরিস্থিতিতে তিতাগ গ্যাসের প্রি-পেইড মিটারের গ্রাহকদের জরুরি ব্যালেন্স ২শ’ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে। করোনাভাইরাসের কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গ্রাহকদের যেন দুর্ভোগ পোহাতে না হয়, সে কারণে এমন উদ্যোগ নিয়েছে তিতাগ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

[৩] গ্যাস ফুরিয়ে গেলে আগের পদ্ধতিতেই এই জরুরি ব্যালেন্স নিতে পারবেন গ্রাহকরা। পরবর্তী রিচার্জের সময় এই ব্যালান্স কেটে নেওয়া হবে। করোনায় লকডাউন অবস্থাতেও নির্ধারিত কিছু ব্যাংকের শাখা ও রিচার্জ পয়েন্ট খোলা থাকছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

[৪] এর আগে পোস্টপেইড মিটারের বিলের ক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৪ চার মাসের বিল জুন মাসে দেওয়ার বিষয়ে নোটিশ জারি করা হয়। বিলম্ব মাশুল ছাড়াই এ চার মাসের বিল দেওয়া যাবে।

[৫] গ্রাহকদের জনসমাগম এড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে জ্বালানি বিভাগ থেকে। এ ছাড়া কার্ড হারিয়ে যাওয়াসহ অন্যান্য জটিল পরিস্থিতি সহজেই সমাধানের জন্য বিশেষ হটলাইন চালু করেছে গ্যাসের বৃহৎ এই বিতরণ কোম্পানিটি।

[৬] অন্যদিকে বিদ্যুতের বিলও বিলম্ব মাশুল ছাড়া জমা দেওয়ার বিষয়ে এনার্জি রেগুলেটরি কমিশন আদেশ জারি করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, যে কোন অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি সেবা নিরবচ্ছিন্ন রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়