শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের মধ্যে ক্রিকেট খেলতে বাঁধা দেয়ায় পুলিশের ওপর হামলা

স্পোর্টস ডেস্ক : [২] মহাদুর্যোগের সময় নিজ দেশলে নাগরিকদের নিরাপত্তার জন্যে ২১ দিনের জন্য লকডাউন করে দেয়া হয়েছে পুরো ভারত। দেশটির প্রধানমন্ত্রী খোদ নরেন্দ্র মোদি দেশবাসীকে অনুরোধ করেছেন ঘরে অবস্থান করতে। লকডাউনে আছেন সব খ্যাতিমান তারকারাও। কিন্তু ঘরে থাকতে পররছেন না পাড়ার মানুষ।

[৩] জরুরি সময়ে লকডাউন অমান্য করে ক্রিকেট খেলতে নেমে পড়েন একদল কিশোর। তাদের খেলতে মানা করায় আবার হামলাও করেছেন পুলিশের ওপর। ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের দেয়াস জেলায়। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। তাদের খেলায় পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ৪ পুলিশ আহত হয়। এদের মধ্যে নিজেকে আইনজীবী পরিচয় দেয়া এক যুবক পুলিশ সদস্যকে থাপ্পড়ও মেরেছেন।

[৪] খবরের সত্যতা নিশ্চিত করে পুলিশ পরিদর্শক যোগেন্দ্র সিং বলেন, আমরা জানতে পারলাম আমাদের একটি বাহিনী আক্রমণের শিকার হয়েছে। তৎক্ষণাৎ আরও সদস্য নিয়ে সেখানে গিয়ে দেখি, সবাই পাথর ছুড়ছে পুলিশের উদ্দেশে। এতে চারজন পুলিশ সদস্য আহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়