শিরোনাম
◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ের বাড়িতে বাড়িতে উড়ছে লালপতাকা !

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] জেলায় বিদেশ ফেরতদের বাড়িতে সতর্কতা হিসেবে লালপতাকা টাঙিয়ে দেয়া হচ্ছে।আর বাড়ি গুলোতে পাহারা দিচ্ছে গ্রাম্যপুলিশ (চৌকিদার)।

[৩] সোমবার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কুজিশহর গ্রামের একটি বাড়িতে লালপতাকা উড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন । ওই বাড়ির সদস্য আবুধাবিতে থাকতেন। মরনব্যাধি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় তিনি দেশে ফিরেছেন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ।

[৪] সদর উপজেলা নিবার্হী কর্মকতার্ আব্দুল্লাহ আল মামুন বলেন,করোনাভাইরাস সংক্রমণরোধে সতর্কতা হিসেবে এধরনের পদক্ষেপ নেয়া হয়েছে । তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম বলেন এটি জাতীয় কোন নির্দেশনা নয় । সর্তকতার্ হিসেবে স্থানীয়ভাবে তা করা হচ্ছে । হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা প্রতিদিন বাড়ছে হাজার। এ পর্যন্ত এ জেলায় হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছে বিভিন্ন দেশ থেকে আসা নারী-পুরুষ ২১৬ জন।

[৫] এই তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার । অপর দি‌কে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বুধবার সকাল থেকে ঠাকুরগাঁওয়ে টহল দিচ্ছে সেনাবাহিনী ।

[৬] এ বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম।

[৭] তিনি জানান, মঙ্গলবার লেফটেন্যান্ট কর্নেল বখতিয়ার ও মেজর ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি কোম্পানি ঠাকুরগাঁওয়ে এসেছে। বুধবার সকালে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে তারা জেলার বিভিন্ন উপজেলায় টহল দেয়া শুরু করেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ