শিরোনাম
◈ জ্বালানি পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, কয়েকটি পাম্প বন্ধ রয়েছে ◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান 

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতখানে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে নৌযান, বাড়ি ফিরছে হাজার হাজার মানুষ

দৌলতখান(ভোলা)প্রতিনিধি : [২] সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার দৌলতখানে ইঞ্জিন চালিত ট্রলার ও ছোট লঞ্চে করে বাড়ি ফিরছেন হাজার হাজার মানুষ। বুধবার (২৫মার্চ) বিকাল সাড়ে ৫ টায় নোয়াখালী থেকে ছেড়ে আসা মেসার্স ফারহা শিপিং লাইন্স নামের একটি লঞ্চে করে দৌলতখান ¯øুইজ গেইটে প্রায় ৩ শতাধিক যাত্রী এসেছে। খবর পেয়ে দৌলতখান থানার উপ-পরিদর্শক এস.আই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স সহ লঞ্চটিকে জব্দ করেন।

[৩] সরেজমিনে গিয়ে দেখা যায়, শতশত যাত্রী দল বেঁধে রাস্তায় ছুটছে। তাদের নেই ভাইরাস প্রতিরোধের কোনো ব্যবস্থা। এমনকি অধিকাংশ যাত্রীকে দেখা যায় মাস্কবিহীন। সামাজিক দূরত্ব বজায় রেখে একা চলার পরিবর্তে এরা উৎসবের আমেজে গন্তব্যে ছুটছেন।
[৪] স্থানীয়রা জানান, এ লঞ্চটি অতিরিক্ত যাত্রী নিয়ে সকাল থেকে এ পর্যন্ত তিনবার নোয়াখালী থেকে যাত্রী নিয়ে এসেছে। একটি সুবিধাভোগী মহলের নির্দেশেই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে এ সকল লঞ্চগুলো। এছাড়া একইভাবে নৌকা, ট্রলার দিয়েও যাত্রী আসাছে বলে তাদের অভিযোগ। এতে করে এলাকায় করোনা সংক্রমন ছড়িয়ে পরার আতঙ্ক বিরাজ করছে।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় অটোরিকশা, ট্রাক ও ট্রলিতে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়িতে যাচ্ছেন অনেকে। সব বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে বাড়ি ফিরছেন বলে জানান যাত্রীরা।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, লঞ্চটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে লঞ্চটি যাতে না চলে সে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়