শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনার ভয় আমারও আছে, সন্তানরা না খেয়ে আছে, এটি সহ্য করতে পারবো না, বললেন দিল্লির দিনমজুর রমেশ কুমার

সিরাজুল ইসলাম: [২] শহরতলী অঞ্চল নয়ডার লেবার চকে রোববার লকডাউন চলাকালে কাজের খোঁজে এসে তিনি আরও বলেন, তিনি উত্তর প্রদেশ রাজ্যের বানডা জেলার বাসিন্দা। কাজের খোঁজে তিনি দিল্লি এসেছেন। বিবিসি
[৩] রমেশ বলেন, প্রতিদিন ৬০০ রুপি আয় করেন তিনি। ঘরে খাওয়ার লোক পাঁচজন। কয়েকদিনের মধ্যেই খাবার শেষ হয়ে যাবে।
[৪] ভারতজুড়ে কোটি কোটি দৈনিক মজুরের একই অবস্থা। তিন সপ্তাহ লকডাউন চলার সময় তাদের আয়ের সম্ভাবনা নেই। কয়েকদিনের মধ্যে রমেশের মতো অনেক পরিবারের মজুদ খাবার শেষ হয়ে যেতে পারে।
[৬] উত্তর প্রদেশ, কেরালা ও রাজধানী  দিল্লিসহ বেশ কয়েকটি রাজ্য সরকার দিন মজুরদের একাউন্টে সরাসরি অর্থ পাঠানোর প্রতিশ্রæতি দিয়েছে। কেন্দ্রের মোদী সরকারও লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত দৈনিক মজুরি নির্ভর লোকজনকে সহায়তা করার প্রতিশ্রæতি দিয়েছে। এসব অর্থ ও অন্যান্য সহায়তা সঠিক লোকের কাছে পৌঁছানোর ক্ষেত্রে জটিলতা আছে।
[৭] আইএলও তথ্যানুযায়ী, ভারতের শ্রমিকদের অন্তত ৯০ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কর্মরত। তাদের অনেকেই নিরাপত্তা রক্ষী, ক্লিনার, রিকশাচালক, হকার, পরিচ্ছন্নতা ও গৃহকর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়