শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবান, স্যানিটাইজার, গরম পানি যেভাবে কাজ করে করোনাভাইরাসের বিরুদ্ধে

আসিফুজ্জামান পৃথিল : [২] কোভিড-১৯ মোকাবেলায় লড়াই করছে সারা বিশ্ব। এর জন্য দায়ি এক নতুন করোনাভাইরাস। সার্স-কোভ-২। এর থেকে রক্ষা পেতে সারা বিশ্বের মানুষ এখন হাত ধুচ্ছে। এর ফলে শুধু এই ভাইরাস থেকেই নয়, রক্ষা পাওয়া যাচ্ছে অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকেও। সিএনএন

[৩] ভাইরোলজিস্ট ড. জন উইলিয়ামস বলেন, ‘৪ ধরনের করোনাভাইরাস আছে যা মানুষের শরীরে ঘোরাফেরা করে। এরা সকলেই সর্দির জন্য দায়ী। তারা কাউকে খুন করে না।’

[৪] করোনাভাইরাস একমাত্র জীবানু নয়, যা সাবান, পানি এবং স্যানিটাইজারে মারা যায়। প্রতিবছর লাখো মানুষের হত্যাকারী ইনসফ্লুয়েঞ্জা ভাইরাসও ধ্বংস হয়। এছাড়াও বহু প্রাণঘাতি ভাইরাস ধ্বংস হয় সাবানে।

[৫] এতো সাধারণভাবে এই জীবানুগুলো হত্যার রহস্য তাদের ত্বকে। এই অনুজীবগুলোর ত্বক লিপিড বা চর্বি দিয়ে তৈরি। মাইক্রোস্কোপে করোনাকে দেখতে লাগে মুকুটের মতো, সেখান থেকেই এটি নিজের নাম পেয়েছে।

[৬] সাবান অনেকটা প্লেটে লেগে থাকা মাখন বা চর্বির মতেই কাজ করে এই ভাইরাসের ক্ষেত্রে। ক্ষরীয় সাবান এই চর্বির আবরণকে গলিয়ে ফেলে। ফলে উন্মুক্ত হয়ে যায় এই ভাইরাস। এবং মারা যায়। অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।

  • সর্বশেষ