শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার উপসর্গ নিয়ে ১২ দিন কাটালেও চিকিৎসা পাচ্ছেন না, রোমার অভিযোগ

খালিদ আহমেদ : [২] রোমার দাবি, তিনি আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে যোগাযোগ করেও বুধবার দুপুর পর্যন্ত টেস্ট করাতে পারেননি। তার চিকিৎসার ব্যবস্থাও হয়নি ।

[৩] বুধবার বেলা সোয়া একটার দিকে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করা এই নারী। পরিবার নিয়ে ঢাকায় থাকেন তিনি।

[৪] নেবুলাইজারের মাউথপিস (মাস্ক) পরা অবস্থায় ফেসবুকে দীর্ঘ পোস্টটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। আতিকা রোমা বলেন, ১২ দিন ধরে জ্বর। সঙ্গে প্রচণ্ড গলাব্যথা, শুকনা কাশি, কফ, তীব্র শ্বাসকষ্ট এবং পেটব্যথায় ভুগছি।

[৫] রোমা লিখেছেন, বন্ধু রানু আমার অবস্থা দেখে রেগেটেগে IEDCR এর হেল্পলাইনে যোগাযোগ করে পুরো ইতিহাস বলল। IEDCR কুর্মিটোলা হাসপাতালের এক প্রতিনিধি নাম ফারহা চৈতি উদ্বিগ্ন হয়ে ফোন করলেন। সব শুনে জানালেন ঐদিন রাতেই তারা আমাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাবেন। কারণ আমি করোনা ভাইরাস সাসপেক্টটেড। রাতটুকু সময় নিলাম সব কিছু গোছানোর জন্য। ঠিক হল সকাল ৮ টায় ওনাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে। সারারাত ঘুমাতে পারলাম না নানান চিন্তায়। সকাল ৮ টার আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করলাম। নাহ তাদের কোন খবর নেই। নিজেই সকাল ৯ টার দিকে চলে গেলাম কুর্মিটোলা হাসপাতালে। গিয়ে ডাক্তার ফারহা চৈতিকে ফোনের পর ফোন করলাম। উনি ধরলেন না। এখান থেকে সেখান ছুটে বেড়ালাম সেই অসুস্থ শরীরে। ডাক্তার চৈতি ফোন করলেন বেলা ১১:৩০ এ। উনি যে আনতে যাননি বা যাবার কথা ছিল, তার ধারপাশ দিয়েও গেলেন না। সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়