শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়িতে নামাজ পড়ার আহ্বান ও মসজিদের গেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইমাম অ্যাসোসিয়েশন

ইসমাঈল আযহার: [২] শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয় এবার করোনা ভাইরাস মোকাবিলায় মসজিদের গেট বন্ধ রাখার ঘোষণা করল ভারতের মুসলিম সংস্থা বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। মসজিদে না এসে, ভিড় না করে বাড়িতে নামাজ পড়ার বার্তাই দেওয়া হয়েছে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। ওয়ানইন্ডিয়া, এই সময়, প্রতিদিন

[৩] মঙ্গলবার (২৪ মার্চ) বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, এপ্রিল মাসের ৯ তারিখ পর্যন্ত মসজিদের গেট বন্ধ রাখুন। সাধারণ কোনও ব্যক্তিকে মসজিদে প্রবেশ করতে দেবেন না। এই অবস্থায় নিজের বাড়িতে নামাজ পড়ুন। আজান চালু থাকবে। ইমাম চার-পাঁচজনকে নিয়ে জামাত চালু রাখবেন।

[৪] ইসলামি এই সংগঠনটি আরও জানায়, বহু মানুষ একত্রিত হওয়ায় কোনওভাবেই যাতে সংক্রমণের ঘটনা না ঘটে, তাই মসজিদের গেট সাধারণের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৫] বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া জানান, করোনা ভাইরাস মোকাবিলায় একসঙ্গে যাতে জমায়েত না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত।  রাজ্যে প্রায় ৪০ হাজার মসজিদ রয়েছে। সব জায়গাতেই যাতে এই ব্যবস্থা নেওয়া হয়, সেই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়