শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৪:১৬ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি, যা বললেন ড. আসিফ নজরুল

অনলাইন ডেস্ক : [২] বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি থেকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে জামিনের জন্য দুটি শর্ত দেয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষক ও কলামিস্ট আসিফ নজরুল। ফেসবুক থেকে

[৩] মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে স্বস্তি প্রকাশ করেন আসিফ নজরুল। পোস্টে যা লেখা ছিল পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

[৪] খালেদার মুক্তি স্বস্তিকর

[৫] বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে। সাজা স্থগিত রেখে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানাই, সরকারকে ধন্যবাদ জানাই। বেগম জিয়ার মরনাপন্ন অবস্থা হয়েছে বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা এ নিয়ে সমাজে সন্দেহ থাকতে পারে। এমন ধারণাও থাকতে পারে যে করোনা পরিস্থিতির কারণে বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৬] যে বিবেচনায় উনি সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাচ্ছেন একই বিবেচনায় কেন উনি জামিন পাননি কিছুদিন আগেও - এই প্রশ্ন তুলতে পারে কেউ। আমি তবু সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। কারণ উনার মুক্তির পেছনে যে বিবেচনা থাকনা কেন, মুক্তির সিদ্ধান্তটি বেগম জিয়ার জন্য ভালো। আমাদের নেতা-নেত্রীরা একে অন্যের জন্য ভালো সিদ্ধান্ত নিলে তা দেশের জন্যও ভালো। বেগম জিয়া দ্রুত সুস্থতা কামনা করছি। কামনা করছি বড় দুদলের সম্পর্কের সুস্থতার।’

[৭] এর আগে আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে গুলশানে আইনমন্ত্রী আনিসুল হক তার বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে সরকারের খালেদা জিয়ার মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। বেশ কিছুদিন ধরে খালেদা জিয়ার জামিন ও মুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই ঘোষণা দিলেন তিনি।

  • সর্বশেষ