শিরোনাম
◈ স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ◈ অ্যাম্বুলেন্স সেবা সিন্ডিকেটের দখলে, ভাড়ায় লাগাম নেই; রোগী ও মরদেহ পরিবহনে চরম ভোগান্তি ◈ মধ‌্যবর্তী নির্বাচ‌নে ট্রাম্পের দলের হারের নেপথ্যে ইরান যুদ্ধ, স্বীকার করলেন ভাইস প্রেসি‌ডেন্ট ◈ কুমিল্লায় এনআইডি করতে গিয়ে ঘুষের প্রতিবাদ, নির্বাচন কর্মকর্তার কক্ষে প্রবাসীকে মারধরের অভিযোগ ◈ বরিশালে বছরে ৩০ হাজার মানুষ আক্রান্ত ছানিতে, এক কোটি মানুষের ভরসা এক শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ◈ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ অবস্থানে বাংলাদেশ, এবার কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ জন ◈ শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি ◈ বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার যুবলীগ নেতা হিমাংশু পাল ◈ পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়নের অভিযোগ: সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে ◈ আ‌মে‌রিকার মানুষ বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্পের মন্তব্যে তোলপাড় 

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নড়াইলের কালিয়ায় হোম কোয়ারেন্টাই থাকাদের বাড়ি চিহ্নিত ও দোকানপাট বন্ধের নির্দেশ

কালিয়া প্রতিনিধি: [২] নড়াইলের কালিয়া উপজেলায় হোম কোয়ারেন্টাইন থাকাদের বাড়িঘর চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে দেওয়া হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় (ঔষধ ও মুদিমাল) ব্যাতিত সকল দোকানপাট বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার এ নির্দেশ দেন। নির্দেশে হোম কোয়ারেন্টাই থাকাদের বাড়ি চিহ্নিত করে বাড়ির সামনে সাইনবোর্ড ও লাল পতাকা টানাতে বলা হয়েছে। এবং সকল প্রকার দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে।

[৩] প্রতিদিনই উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অমান্যকারিদের আইনের আওয়াতায় আনা হচ্ছে। মঙ্গলবার পন্যের দাম অতিরিক্ত নেওয়ায় ১ ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৪] উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালিয়ায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টাই এ রাখা হয়েছে মোট ২৯৬ জনকে। যাদের বেশিরভাগ, সৌদি আরব, দুবাই, ভারত, চিন ও মালয়েশিয়ার প্রবাশি। এর মধ্যে চিন প্রবাসি আব্দুল মান্নানের হোম কোয়ারেন্টাই থাকার মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার।

[৫] অন্যদের রাখা হয়েছে নিবীড় পর্যবেক্ষণে। আইন না মানলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে। অন্যদিকে উপজেলার কালিয়া, নড়াগাতি, বড়দিয়া, যোগানিয়া সহ কল হাটবাজারের দোকানপাট বন্ধ রাখাহয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

[৬] কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হুদা বলেন, গত ২ দিনে পন্যের দাম অতিরিক্ত নেওয়ায় ৬ ব্যাবসায়ীকে জরিমানা করা হয়েছে পাশাপাশি সকল প্রবাসিকে হোম কোয়ারেন্টাই থাকতে বাধ্য করে তাদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হচ্ছে। সকল প্রকার দোকানপাট (ঔষধ ও মুদিমাল ব্যাতিত) বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ