শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনা সন্ত্রাসীদের ভয়ে বাড়ি ছাড়া এক পরিবার

সাইফুল আরিফ, নেত্রকোনা প্রতিনিধি :[২] নেত্রকোনার মোহনগঞ্জে হাটনাইয়া গ্রামের সন্ত্রাসী মোহন বাহিনীর ভয়ে একমাসের বেশি সময় ধরে বাড়ি ছাড়া একটি পরিবার। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানবেতর জীবন কাটাচ্ছেন ১৫ সদস্যের ওই পরিবারটি। তাদের মধ্যে ৭০ বছরের বৃদ্ধ, নারী শিশুও রয়েছে।

[৩] নজানা গেছে, হাটনাইয়া গ্রামের খালেক মিয়া (৭০), ছেলে রতনসহ ১৫ সদস্যের অসহায় পরিবারটির বাড়ির সকল মালামাল লুটপাট করে তাদের মারধর করে এলাকা ছাড়া করে একই গ্রামের লাট মিয়ার ছেলে রিয়াজুলহক মোহন ও তার লোকজন। গত ২৪

[৪] ফেব্রুয়ারি খালেকের ছেলে শুভ্র ও শুভর সাথে মোহন মিয়ার ছেলে মুগ্ধ ও আনু মিয়ার ছেলে তোফায়েলের ঝগড়া হয়। এরই জের ধরে ঘটনার সূত্রপাত বলে জানান ভুক্তভোগি খালেক মিয়া।

[৫] স্থানীয়রা জানিয়েছে, হামলা ও লুটপাটের পর ভয়ে খালেক মিয়ার পরিবার একমাস যাবৎ বাড়ি ছাড়া। মোহন বাহিনীর ভয়ে তারা বাড়ি ফিরতে পারছে না।

[৬] সুয়াইর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই পরিবারটি পালিয়ে বেড়াচ্ছে। তবে সেখানে যাইনি এখনো। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়