শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয়

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি ছুটিতে সংবাদপত্রকর্মী ও তাদের গাড়ি চলাচলে বাধা নেই

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে এরমধ্যে সংবাদপত্রকর্মী ও তাদের গাড়ি চলাচলে বাধা নেই বলে জানিয়েছেন প্রধামন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া। সংবাদপত্রকর্মী ও তাদের গাড়ি চলাচলের বিষয়ে জানতে চাইলে সোমবার (২৩ মার্চ) রাতে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।তোফাজ্জল হোসেন মিয়া বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের অতি জরুরি কাজের জন্য গাড়ি ও মানুষ চলাচলে কোনো বাধা নেই।

তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেন যথাসম্ভব সীমিত আকারে তাদের কর্মীদের বাইরে বের করেন বা গাড়ি চলাচল করান সে বিষয়ে সরকার আহ্বান জানিয়েছে। এদিকে তথ্য মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সংবাদপত্র বন্ধ হয়নি। গণমাধ্যমের কার্যালয় এবং গণমাধ্যমের কার্যক্রম সীমিত বা সংকুচিত বা কোনো ধরনের বাঁধার মধ্যে পড়বে না।
সূত্র- আমার সংবাদ

  • সর্বশেষ