শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপপুর প্রকল্পে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি: [২] রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভেতরে কাজ করার সময় দুর্ঘটনায় আব্দুল খালেক (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

[৩] সোমবার (২৩ মার্চ) সকাল ১১ টায় প্রকল্পের ভেতরে এক নম্বর ইউনিটের কাছে এই ঘটনা ঘটে।

[৪] নিহত শ্রমিক ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ের রূপপুর জিগাতলা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি রূপপুর প্রকল্পে ‘রোসেম’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।

[৫] ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আব্দুল খালেক প্রকল্পে শ্রমিকের কাজ কাজ করছিলেন। এ সময় লোহার রড ভেঙে তার গায়ের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর তিনটার দিকে তিনি মারা যান।

[৬] রোসেম কোম্পানির দোভাষী আবদুল্লাহ জানান, ‘ব্যবস্থা থাকার পরও অসচেতনতার কারণে খালেকের মৃত্যু হয়েছে। কোম্পানির নিয়ম অনুযায়ী, তাঁর পরিবারকে সহযোগিতা প্রদান করা হবে।

[৭] ঘটনার সত্যতা স্বীকার করে ঈশ্বরদী থানার (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।’ সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ