শিরোনাম
◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে পর্যবেক্ষণে আরো ৮৩ জন, শিক্ষার্থীদের মেস লকডাউন

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি : [২] রাজশাহীতে ২৪ ঘন্টায় কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে আরো ৮৩ জনকে। এ নিয়ে বর্তমানে ২১০ জন কোয়ারেন্টিনে রয়েছে বলে সোমবার দুপুরে জানিয়েছেন রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে আরো ৮৩ জনকে। একই সময় ছাড়া পেয়েছেন ২১ জন। বর্তমানে ২১০ জন হোম কোয়ারেন্টাইনে আছে বলে তিনি জানান।

[৩] এদিকে, শিক্ষা নগরী হিসেবে খ্যাতি রাজশাহীর মেসগুলো লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে রাজশাহী মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এ ঘোষণা দেন।

[৪] তিনি বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছেন। তবে অনেকেই মেসে আছেন। তারা যেন করোনা ভাইরাসে আক্রান্ত না হন এ জন্য লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, রাজশাহীতে ১৫০টি মেস রয়েছে। প্রশাসনের পরামর্শে মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজশাহীর সব মেস লকডাউন ঘোষণা করা হয়েছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে তাদের সর্বক্ষনিক যোগাযোগ রয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ