শিরোনাম
◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার ◈ চার বছর পর গম-আটা-ময়দা রপ্তানিতে ভারতের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশে বাড়তে পারে আমদানির সুযোগ ◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ◈ ইং‌লিশ লি‌গে চেল‌সি ফুলহ্যামকে হারালো ৩-২ গো‌লে ◈ শিক্ষার্থীদের সঙ্গে ভাইরাল প্রধান শিক্ষকের কাণ্ড (ভিডিও) ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাটহাজারী পৌর সদর থেকে ভেজাল ঘি উদ্ধার, লক্ষাধিক টাকা জরিমানা

মোহাম্মদ হোসেন, হাটহাজারী প্রতিনিধি : [২] চট্টগ্রামের হাটহাজারী পৌর সদর এলাকা থেকে ভেজাল ঘি বিক্রি করার দায়ে একটি দোকানকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ
আদালত।

[৩] সোমবার (২৩মার্চ) সকাল ১১ টার দিকে বাসষ্ট্যান্ড এলাকায় দিদার স্টোর এ অভিযান পরিচালনা পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।

[৪] "করেনা ভাইরাস" এর কারণে বাজার মনিটরিং করতে গিয়ে ওই মুদির দোকান থেকে ভেজাল ঘি গুলো উদ্ধার করা হয়। কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেওয়ায় পৌর এলাকায় নিয়মিত বাজার মনিটরিং জোরদার করেছে উপজেলা প্রশাসন। এ সময় হাটহাজারী মডেল থানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পুলিশ
ফোর্স দিয়ে সহযোগিতা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ