শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাড়াশে গাছ ফেলে রাস্তা অবরোধ করে ডাকাতির চেষ্টা

 

ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রাণীরহাট-বেড়খালী সড়কে গাছ কেটে রাস্তা অবরোধ করে ডাকাতির চেষ্টা করেছে ডাকাতেরা। গতকাল সোমবার (১৬ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বেড়খালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা কৌশলে রাস্তার ওপর বড় গাছ ফেলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এ সময় স্থানীয় কয়েকজন পথচারী ও যানবাহনচালক বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত পুলিশ ও এলাকাবাসীকে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে ডাকাতির চেষ্টা নস্যাৎ করে দেয় এবং রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। তিনি বলেন, ‘ডাকাতির উদ্দেশ্যে সড়কে গাছ ফেলে রাখা হয়েছিল। তবে স্থানীয়দের সচেতনতার কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাত্রিকালীন টহল জোরদারের দাবি এবং একটি পুলিশ বক্স ও দুটি ল্যাম্পপোস্টের দাবি জানিয়েছেন।

সুত্র : আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়