শিরোনাম
◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ১১:৪৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে খেলবেন বাংলাদেশের ৫ ক্রিকেটার। গুঞ্জন আছে তানজিদ হাসান তামিমের দল পাওয়ারও। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে যারা দল পেয়েছেন তাদের কাউকেই পূর্ণ মেয়াদে এনওসি বা অনাপত্তিপত্র দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

 আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা। এই দুই সিরিজকে মাথায় রেখে ক্রিকেটারদের এনওসি দিয়েছে বিসিবি। 

মুস্তাফিজুর রহমানকে দুই ধাপে এনওসি দিয়েছে বিসিবি। প্রথম ধাপে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত এনওসি পেয়েছেন তিনি। এরপর দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন টাইগার এ পেসার। টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি। এরপর ২৪ থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় ধাপে মুস্তাফিজকে এনওসি দিয়েছে বিসিবি। 

 শরীফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেনকে এনওসি দেওয়া হয়েছে ১২ এপ্রিল পর্যন্ত। এছাড়াও পারভেজ হোসেন ইমন এনওসি পেয়েছেন ২১ এপ্রিল পর্যন্ত। ওয়ানডে দলে না থাকা এই ক্রিকেটার খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। 

আগামী ২৬ মার্চ শুরু হবে পিএসএল। মুস্তাফিজ ও ইমন খেলবেন লাহোর কালান্দার্সের জার্সিতে। লাহোরের হয়ে গত মৌসুমে শিরোপা জেতা রিশাদ খেলবেন পিন্ডিজের হয়ে। পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন নাহিদ ও শরীফুল। শোনা যাচ্ছে তানজিদকেও দলে ভিড়িয়েছে পেশোয়ার।

  • সর্বশেষ