শিরোনাম
◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ভাইরাসের টিকা বিক্রি, দুই প্রতারক আটক

বিপ্লব বিশ্বাস : [২] করোনা ভাইরাসের টিকা বিক্রির অভিযোগে দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। রোববার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কোবাগা এলাকা থেকে ওই দুই প্রতারককে আটক করে গণধোলাই দিয়ে জুতারমালা পড়িয়ে পুলিশে সোপর্দ করা হয়।

[৩] জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা হরি মন্দিরে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে বলে মাইকিং করা হয়। রোববার সকালে প্রতারকরা পূর্ব পরিকল্পিতভাবে গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ভিটামিন ইনজেকশন দিয়ে প্রতি মানুষের কাছ থেকে ২০০-৫০০ টাকা পর্যন্ত নিতে শুরু করে। বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন একত্রিত হয়ে যাত্রাবাড়ির মীর হাজারিবাগের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবজাল হোসেন ও পটুয়াখালীর গোমরাবাড়ির মৃত আব্দুল লতিফ খানের ছেলে বাবুল ইসলামকে আটক করে গণধোলাই দিয়ে জুতার মালা পড়িয়ে তাদের তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে।

[৪] তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. আহসানউল্লাহ জানান, এলাকাবাসীর অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাছে বেশ কিছু ভিটামিন ইনজেকশন পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়