শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০১:২৬ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে বিয়ের প্রলোভন দিয়ে তরুণীকে ধর্ষণ

জিল্লুর রহমান রয়েল, বগুড়া প্রতিনিধি: [২] এই ঘটনাটি ঘটে নন্দীগ্রাম কলেজপাড়ায়।

[৩] জানা গেছে, বগুড়া সদর উপজেলার কানপাড়া গ্রামের ছকমল হোসেনের ছেলে খোরশেদ আলম (২০) নন্দীগ্রাম কলেজ পাড়ায় তার বোনের বাড়িতে আসা যাওয়া করতো। এ সুবাদে তার বোনের বাড়ির পার্শ্বের এক তরুণীকে বিয়ে করার প্রস্তাব দেয় খোরশেদ আলম।

[৪] এভাবে কিছুদিন চলার পর গত বৃহস্পতিবার গভীর রাতে খোরশেদ আলম ওই তরুণীকে প্রলোভন দিয়ে বাড়ির পার্শ্বে আম বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

[৫] এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

[৬] পরে নন্দীগ্রাম কলেজপাড়ায় অভিযান চালিয়ে ধর্ষক খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ