শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোয়ারেন্টাইনে থাকায় একঘেয়েমি কাটাতে তারকা খেলোয়াড়দের বৈচিত্র্যময় জীবনযাপন

আক্তারুজ্জামান : [২] খেলোয়াড়দের কাছে সবচেয়ে প্রিয় বিষয় কোনটি? খেলা ছাড়া আর কী! সেই খেলাই এখন বন্ধ। বাড়িতে আর কতক্ষণ অলস সময় কাটানো যায়। একঘেয়েমি কাটাতে আর নিজেদের ফিট রাখতে গৃহবন্দী ফুটবলাররা করছেন নানা কসরত। বাদ যাচ্ছেন না ক্রিকেটাররাও। ইএসপিএন

[৩] ব্রাজিলের সুপারস্টার ফুটবলার নেইমার প্রায় প্রতিদিনই একেকটা করে ছবি দিচ্ছেন ইনস্টাগ্রামে। কোনোদিন হয়তো বাড়িতে জিম করছেন, কোনোদিন আবার দৌড়াচ্ছেন বাড়ির পাশের বালুর ভলিবল কোর্টে। এভাবেই নতুন স্বাদে একঘেয়েমি কাটাচ্ছেন।

[৪] স্পেন ও রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস এর মধ্যে ছবি পোস্ট করেছেন পুরো পরিবার নিয়ে জিম করার।

[৫] মেসিও ভিডিও দিয়েছেন তার ছোট্ট ছেলেকে নিয়ে জিম করার।

[৬] ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলার স্ত্রীকে নিয়ে স্পোর্টস শ্যুট পরে ঘরেই নতুন নতুন কসরত করার ভিডিও দিয়েছেন ইনস্টাগ্রামে।

[৭] বিলাসবহুল বাড়িতে চার সন্তানকে নিয়ে আনন্দঘন সময় পার করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

[৮] পৃথিবীর ব্যথিত এ সময়ে নিজের কান্না আটকে রাখতে পারেনি লিভারপুলের মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে টুইট করেছেন তিনি।

[৯] ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে কোয়ারেন্টাইনে থাকাবস্থায় বারবার জনগণের জন্য বার্তা দিচ্ছেন। সরকারি আদেশ মানার পাশাপাশি সবাইকে সাবধান করে নিয়মিত যোগাযোগ রাখছেন। সূত্র : টুইটার, ইন্সটাগ্রাম, হিন্দুস্তান টাইমস, ইনসাইড স্পোর্টস।

  • সর্বশেষ