শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা মেডিকেল কলেজের এক অধ্যাপক করোনায় আক্রান্ত বলে গুঞ্জন, পরিচালক বললেন, এই ধরনের কোন তথ্য তার জানা নাই

খালিদ আহমেদ : [২] ব্রিগেডিয়ার জেনারেল এ কেএম নাসির উদ্দিন বলেন, এর আগে আক্রান্ত ৪ চিকিৎসককে করোনায় আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিলো।
[৩] তিনি বলেন, তাদের মধ্যে দুজনের মেডিকেল রিপোর্ট আমরা পেয়েছি। করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। বাকী দুজনের রিপোর্ট আজ শুক্রবার পাওয়া যাবে।
[৪] হাসপাতালের একটি সূত্র জানায়, গতকাল মেডিসিন বিভাগের এক অধ্যাপকের আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। আতঙ্ক দেখা দেয় রোগী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে।
[৫] হাসপাতালের এক চিকিৎসক বলেন, অনেক রোগী মিথ্যা তথ্য দিচ্ছেন, কেস হিস্ট্রি ও ট্রাভেল হিস্ট্রি গোপন করছেন। মাঝখানে বিপদে পড়ছি আমরা।
[৬] এরআগে কানাডাফেরত এক তরুণী চিকিৎসারত অবস্থায় এই হাসপালে মারা যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, করোনা সংক্রমণে তরুণীর মৃত্যু হয়েছিলো।
[৭] চিকিৎসকরা তাদের জন্য পর্যাপ্ত পারসোনাল সেফটি ইকুইপমেন্ট চাইছেন। যাতে আক্রান্তদের সেবা দেয়ার পাশাপাশি নিজেরাও সুস্থ থাকতে পারেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়