শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রের দমন পীড়নের মুখে জম্মু ও কাশ্মীরের সাংবাদিকতা, মানসিক নির্যাতন

সিরাজুল ইসলাম: [২] নিরাপত্তা বাহিনীর অব্যাহত হুমকির মুখে রয়েছেন সাংবাদিকরা। ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই) মঙ্গলবার এ তথ্য জানায়। আল জাজিরা, প্রেসটিভি, ইউপিনিউজ

[৩] আইপিআই এক বিবৃতিতে ভারত সরকারকে সাংবাদিকদের হয়রানি না করা এবং নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে।

[৪] ভিয়েনা ভিত্তিক সংস্থা আইপিআইর আইন বিভাগের পরিচালক রাভি আর প্রসাদ এক বিবৃতিতে বলেন, জম্মু ও কাশ্মীরের সাংবাদিকতা রাষ্ট্রের নাটকীয় দমনপীড়সের মুখে পড়েছে। রাষ্ট্র তাদের হয়রানি, ভীতি প্রদর্শন, নজরদারি, অনলাইনে তথ্য নিয়ন্ত্রণ এবং কণ্ঠরোধ ও স্বনিয়ন্ত্রণ আরোপ করছে।

[৫] ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন নাসির গানাই। তিনি বলেন, ৯ ফেব্রুয়ারি তাকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে জঙ্গিদমন ফোর্স। তারা তার মোবাইল ফোন, ল্যাপটপ নিয়ে নেয়। তারা খবরের উৎস জানতে চায়। এটা তার জন্য বেদনাদায়ক।

[৬] গত মাসে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) এশিয়ার জ্যেষ্ঠ গবেষক আলিয়া ইফতিখার বলেন, ভারত সরকারের উচিত- কাশ্মীরের সাংবাদিকদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হয়রানী বন্ধ করা।

[৭] ৭ মাস পর ২৬ মার্চ ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হয় জম্মু ও কাশ্মীরে। গতি খুবই কম। এটা সাংবাদিকতার জন্য অন্যতম বাধা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়