শিরোনাম
◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩৬ কোটি টাকার বাড়ি বিক্রি করে কোভিড-১৯ আক্রান্ত দিন মজুরদের সহায়তা করবেন শেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক : [২] কোভিড-১৯ আক্রান্ত মানুষদের সহায়তায় ক্রীড়াঙ্গনের অনেকেই সাহায্যের হান বাড়িয়ে দিয়েছেন। এবার তাদের সাথে যুক্ত হলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। মেলবোর্নে অবস্থিত নিজের বিলাসবহুল বাড়ি বিক্রি করে প্রাপ্ত অর্থ দান করবেন কোভিড-১৯ আক্রান্ত দিন মজুরদের চিকিৎসায়। আগামি ৪ এপ্রিল তিনি বাড়িটি নিলামে তুলবেন।

[৩] ওয়ার্নের মেলবোর্নের বিলাসবহুল বাড়িটির বর্তমান বাজার মূল্য ৭.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি মুদ্রা ৩৬ কোটি ১৪ লাখ ২৪ হাজার ১৮৭ টাকা ৩৮ পয়সা। বিলাসবহুল বাড়িটিতে রয়েছে ৫০০ বোতল ওয়াইন বিক্রির দোকান, একটি টেস্টিং রুম ও সুসজ্জিত বার। আছে হোম থিয়েটার, সুইমিংপুল ও আউটডোর স্পা। আগে এই বাড়িটির মালিক ছিলেন এসেডন ফুটবল ক্লাবের কিংবদন্তি ম্যাথিউ লয়োড। ২০১৮ সালে তার কাছ থেকে বাড়িটি ৫.৪ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে কিনে নেন ওয়ার্ন।

[৪] নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় ৯ হাজার ছুঁয়েছে এবং সংখ্যাটি বেড়েই চলেছে। অন্যদিকে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪০ জন। এই ভাইরাসের কারণে বিশ্বের অর্থনীতি, ক্রীড়াঙ্গন, ভ্রমণ স্থবির হয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ধর্মীয় উপাসনালয় কেন্দ্র, স্কুল, কলেজ, শপিং মল, মুভি, থিয়েটার, ব্যায়ামাগার ও পাঠাগারসহ প্রায় সবকিছু।

[৫] আর এসব কারণেই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দিন মজুররা। তাদের মধ্যে আবার অনেকে এই ভাইরাসে আক্রান্ত। আর তাই তো এসব দিন মজুরদের পাশে দাঁড়াতেই শেন ওয়ার্নের এমন সিদ্ধান্ত। ওয়ার্ন আশা করছেন নিলামে তিনি বাড়িটি ৬০ থেকে ৭০ কোটি টাকায় বিক্রি করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়