শিরোনাম
◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের ফ্রি’তে থাকার ব্যবস্থা করেছে চেলসি

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বজুড়ে কোভিড-১৯ ভাইরাসে স্থবির হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। ইউরোপে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ভাইরাসটি। ইতোমধ্যে মহাদেশটির সবচেয়ে জনপ্রিয় পাঁচটি লিগ স্থগিত রাখা হয়েছে। এমতাবস্থায় ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি ও তার মালিক রোমান আব্রামোভিচ মানবিক দিক বিবেচনা করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্বাস্থ্যকর্মীদের জন্য। ইএসপিএন

[৩] ব্রিটেন ন্যাশনাল হেল্থ সার্ভিস (এনএইচএস) স্বাস্থ্যকর্মীদের লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে ক্লাবের হোটেলে দুই মাসের জন্য থাকার প্রস্তাব দিয়েছেন চেলসির মালিক আব্রামোভিচ । কেবল তাই নয়। স্বাস্থ্যকর্মীদের যাবতীয় খরচও বহন করার প্রস্তাব দিয়েছেন এই রাশিয়ান ধনকুবের।

[৪] ইতোমধ্যেই ইংল্যান্ডের প্রায় দুই হাজার মানুষ এই মহামারীতে আক্রান্ত হয়েছে। আর তাদের সুস্থ করে তুলতে দিন রাত পরিশ্রম করেছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তবে আক্রান্তদের চিকিৎসা যারা প্রদান করেছেন তারা দিন শেষে ফিরতে পারছেন না নিজেদের ঘরে। অবস্থান করতে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রেই।

[৫] আর এমন পরিস্থিতে মানবিক দিক বিবেচনা করে বুধবার (১৮ মার্চ) চেলসি ফুটবল ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি প্রদান করা হয়। সেখান তারা জানায়, ‘করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এবং দীর্ঘ সময় ধরে নিজেদের দায়িত্ব পালন করছেন তাদের আমরা আমাদের ক্লাবের হোটেলে থাকার ব্যবস্থা করেছি। যাদের বাড়ি কর্মস্থল থেকে দূরে এবং সময় মতো বাড়িতে ফিরতে পারছেন না তাদের জন্যও এই ব্যবস্থা আমাদের। উত্তর-পশ্চিম লন্ডনের হাসপাতালে চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের এর পরে বিভিন্ন জেলাতেও যেতে হবে। এই পরিস্থিতিতে আগামী দু’মাসের জন্য এনএইচএস কর্মীদের চেলসির স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাব হোটেলে থাকার প্রস্তাব দেওয়া হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়