শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৫:০৪ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস ঠেকাতে গোমূত্র পান করে হাসপাতালে ভর্তি এক ভারতীয়

সাইফুর রহমান : [২] গোমূত্র পান করার পর গলা জ্বালা এবং পেটব্যথা নিয়ে পার্শ¦বর্তী হাসপাতালে ভর্তি হন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের বাসিন্দা শিবু গড়াই। চিকিৎসকদের দাবি, আপাতত বিপদমুক্ত রয়েছেন তিনি। ইন্ডিয়াটুডে, টাইমস অব ইন্ডিয়া, নিউজ১৮
[৩] গোমূত্র পানে করোনা ঠেকানো সম্ভব, ফেইসবুকে ছড়িয়ে পড়া এমন গুজবে অনুপ্রাণিত হয়ে নবদ্বীপের মায়াপুর থেকে গোমূত্র কিনে পান করেন ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি। এরপর তীব্র অস্বস্থি বোধ করতে শুরু করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।
[৪] ঝাড়গ্রাম জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রকাশ মৃধা জানান, গোমূত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে, যার ফলে এটি পানে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন।
[৫] উল্লেখ্য, গত সোমবার জোড়াসাঁকোয় গোপুজোর পর পূজারীদের গোমূত্র পান করিয়ে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হন বিজেপি নেতা নারায়ন চট্টোপাধ্যায়। এর আগে হিন্দু মহাসভাকেও গোমূত্র পার্টির আয়োজন করতে দেখা গেছে।

  • সর্বশেষ