শিরোনাম
◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৭ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপও বয়কট কর‌লো পা‌কিস্তান, এই মুহূর্তে ভারতে দল পাঠানো তা‌দের প‌ক্ষে সম্ভব নয়

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের পর বিশ্বকাপও বয়কট। এই মুহূর্তে ভারতে দল পাঠানো সম্ভব নয়। পুরনো সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরে জানিয়ে দিল পাক হকি ফেডারেশন। যার অর্থ, নভেম্বর-ডিসেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপেও দল পাঠাবে না পাক দল।

এই মুহূর্তে ভারতেই চলছে এশিয়া কাপ। ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। আয়োজক দেশ ভারত ছাড়াও এশিয়া কাপের ১২তম সংস্করণে অংশ নেওয়ার কথা ছিল জাপান, কোরিয়া, চিন, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং পাকিস্তানের। কিন্তু পাকিস্তান শেষমেশ দল পাঠায়নি। - সংবাদপ্রতি‌দিন

পাক হকি ফেডারেশনের তরফে হকি ইন্ডিয়াকে জানিয়ে দেওয়া হয়, তারা ভারতে দল পাঠাতে পারছে না। সে দেশের সরকার ভারতে কোনওরকম দল পাঠাতে নারাজ।

তবে জুনিয়র হকি বিশ্বকাপের ক্ষেত্রে শুরুতে অন্য অবস্থান নেয় পাক হকি ফেডারেশন। প্রথমে ভারতকে জানিয়ে দেওয়া হয় পাকিস্তান জুনিয়র বিশ্বকাপে দল পাঠাবে। বিশ্বকাপের মতো ইভেন্ট বয়কট করা কোনও খেলার পক্ষেই গ্রহণযোগ্য নয়। ভারতীয় হকি ফেডারেশনের কর্তা ভোলানাথ সিং সে কথা প্রকাশ্যে জানিয়েও দেন। তারপরই অবস্থান বদল পাক হকি সংস্থার। 

Advertisement

বুধবার সে দেশের হকি সংস্থার প্রধান তারিক বুগতি জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতিতে ভারতে কোনওরকম দল পাঠানোই আমাদের পক্ষে সম্ভব নয়। 

কদিন আগেই দু’দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চলছিল। এই পরিস্থিতিতে আমাদের পক্ষে পাকিস্তানে যাওয়া সম্ভব নয়।” তাঁর সাফ কথা, “ভারত যদি পাকিস্তানে ক্রিকেট খেলতে না চায়, তাহলে আমরাই বা ভারতে যাব কেন?

মাত্র কয়েক মাসে এই ভারতেই বসতে চলেছে জুনিয়র হকি বিশ্বকাপ। চেন্নাই এবং মাদুরাইয়ে নভেম্বর-ডিসেম্বরে ওই টুর্নামেন্ট হবে। মোট ২৪ দল ওই টুর্নামেন্টে খেলবে। এর মধ্যে ২৩টি দল আগেই ভারতে আসার কথা জানিয়েছিল। কিন্তু পাকিস্তান বেঁকে বসল। এবার পরিবর্ত খুঁজতে হবে হকি ইন্ডিয়াকে।

  • সর্বশেষ