শিরোনাম
◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০১:৫৮ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার : জামায়াত আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে নারীদের পাঁচ কর্মঘণ্টাই বাস্তবায়ন করা হবে। কোনো কোম্পানি যদি এতে ক্ষতিগ্রস্ত হয়, তবে সেসব কোম্পানিকে তিন ঘণ্টার ভর্তুকি দিবে সরকার। আর কর্মক্ষেত্রে না গিয়ে নারীরা ঘরে সময় দিলে, সরকার সেসব নারীকে সম্মানিত করবে।

সোমবার (১০ নভেম্বর) রাতে ঢাকা-১৫ আসনের পূর্ব সেনপাড়ায় জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ঘুনেধরা সমাজের আমূল পরিবর্তন চাই। একটা ঝাঁকুনি দিয়ে সমাজের ময়লা পরিষ্কার করতে চাই। সমাজের আবর্জনা পরিষ্কার করতেই আমাদের যুদ্ধ।

সব শিশুর অধিকার রক্ষায় রাষ্ট্র কাজ করবে জানিয়ে তিনি বলেন, শিশুদের মধ্যে ভেদাভেদ হবে না।

কোন শিশু কোন পরিবারে জন্ম নিল তার বিভেদ করা হবে না। সব শিশুকে সমান অধিকার দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত হলে সমস্যার জন্য পয়সা খরচ করে আমার কছে আসতে হবে না। আমরা যাবো আপনাদের কাছে।

অগ্রাধিকার অনুসারে সমস্যাগুলোর সমাধান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়