শিরোনাম
◈ নির্বাচনী লড়াইয়ে চাপে নেতানিয়াহু, পাশে নেই ট্রাম্প ◈ ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নাম, শেষ মুহূর্তে কারা এগিয়ে? ◈ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ ◈ দিল্লি হাইকোর্ট-বিমানবন্দরসহ সরকারি দপ্তরে বোমা হামলার হুমকি ◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা   ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে করা টেস্ট সেঞ্চু‌রি বাবা-মাকে উৎসর্গ কর‌লেন তান‌জিদ হাসান তামিম  ◈ মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের ◈ মির্জা ফখরুল থেকে মান্নান ভূঁইয়া : বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ ◈ সরকারের ৬ মাসে মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে: রিজভী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সারাদেশে ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

সমীরণ রায়: [২] দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় ওয়াইএমসিএ চ্যাপেল, ১৯ সেনপাড়া পর্বত মিরপুর-১০ এ খ্রিষ্টান সম্প্রদায়, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং বেলা সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন সম্প্রদায় প্রার্থনা সভা করা হয়েছে।

[৩] মঙ্গলবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এতিম ও দুঃস্থ মানুষের মাঝে খাবার ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ। এছাড়াও রাজধানীর আজিমপুর আজিমপুর এতিমখানা মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অসহায়, এতিম, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য, বস্ত্র ও করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সভাপতিত্ব করেছেন সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। বাদ আসর রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ দুস্থদের দুঃস্থ মানুষের মাঝে খাবার ও মিষ্টি বিতরণ করেছে। সারাদেশে আওয়ামী লীগের পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়